
জনগণের ভোটে নির্বাচিত হলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করবো।

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। এদিন দুপুর আড়াইটায় সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় তিনি ভাষণ দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার রক্ত নয় বরং সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং সিল দিতে হবে।

ইনসাফ মঞ্চ কোনো বিদ্যমান রাজনৈতিক জোটের বিকল্প নয়। বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এ দেশের জনগণের জন্য কী করবো, মানুষ তা জানতে চায়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের জনসভায় পৌঁছেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টা ১৪ মিনিটে তারেক রহমান মঞ্চে উঠেন। এসময় মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। হাস্যজ্জ্বল বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিয়েছেন। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান।

রাজপথ থেকে আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে এনসিপি'র নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করার সময় তিনি এ কথা বলেন।

ঢাকা-৯ আসনের ভোটারদের প্রতি অবহেলা ও বৈষম্যের অভিযোগ তুলে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তার ভাষায়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও ঢাকা-৯ দীর্ঘদিন ধরে ন্যায্য সেবা থেকে বঞ্চিত।

ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ– এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরকারি ভাতা সঠিক প্রয়োগের লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ‘অর্গানাইজ’ করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সঙ্গে বিএনপির আপোসের অভিযোগকে ‘সম্পূর্ণরূপে অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকার বাইরে দ্বিতীয় পর্বের নির্বাচনী প্রচারাভিযান হবে চট্টগ্রামে। রবিবার (২৫ জানুয়ারি) থেকে এ নির্বাচনি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না। বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই। প্রতিবেশীদেরকেও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই।