শিরোনাম

স্বর্ণের দাম /বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন

Multiple Authors
সিলেট
আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। ছবি: সিটিজেন জার্নাল
আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (২৩ মার্চ) মাত্র এক দিনেই স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে গেছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২.৮৬ ডলারে দাঁড়িয়েছে। এটি টানা নবম দিনের মতো দরপতন।

জানা গেছে, গত এক সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা গেছে রবিবার (২২ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন হয়েছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে। ফলে প্রতি আউন্স সাড়ে ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলার নেমে এসেছে। একদিন আগে যা ছিল ৪ হাজার ৬০০ ডলারের ওপরে।

ফাইল ছবি (রয়টার্স)
ফাইল ছবি (রয়টার্স)

ছয় ঘণ্টার ব্যবধানে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হবে।

/এফসি/