বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ-প্রতিনিধি

মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ।
এ সময় মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এরপর সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এর আগে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান।
একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।