নির্বাচনে শুধু কারচুপি হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নির্বাচনে শুধু কারচুপি ও অনিয়ম হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে। শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।’
তিনি আরও বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও, নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’
তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানকার হাইকমিশনার ছিলাম। তারা অনেক বড় ভুল করেছে। তাদের সরকার নির্বাচিত নয়। এটা অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি। তাদের মানুষ নির্বাচিত করেনি। খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে। এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ ‘