
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মিয়ানমারে গোলাগুলির সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলে ও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।