বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপর এই কীর্তি গড়লেন ফিজ। এই মাইলফলকে পৌঁছাতে কাটার মাস্টার মোস্তাফিজ খেলেছেন ৩১৫ ম্যাচ।