
আসন্ন জাতীয় নির্বাচনে নজরদারি করতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪১৮টি ড্রোন ব্যবহার করবে। এছাড়া নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াড ব্যবহার করবে।

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হচ্ছে ইসিতে। চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে নির্বাচন ভবন। আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর টহলের পাশাপাশি রয়েছে গোয়েন্দা বাহিনীর নজরদারি।