‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে সাগরে ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে সাগরে ৩৫ সাঁতারু
কক্সবাজারের টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দেওয়ার লক্ষ্যে সাগরে নেমেছেন দুই নারীসহ ৩৫ জন সাঁতারু। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপের পশ্চিম সমুদ্রসৈকত থেকে তাদের সাঁতার শুরু হয়। গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত।















