
রাজপথ থেকে আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে এনসিপি'র নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করার সময় তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর জানিয়েছিলেন স্বতন্ত্র হিসেবে লড়বেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নতুন খবর, এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন আসিফ মাহমুদ।