
ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫ হাজার মানুষের প্রাণ গেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচশ সদস্য রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ মৃতের এ সংখ্যা যাছাই করেছে বলে সেখানকার এক কর্মকর্তা রবিবার (১৮ জানুয়ারি) রয়টার্সকে জানিয়েছেন।

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী প্রাণঘাতী বিক্ষোভ উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিশরের মমি সংরক্ষণের কফিন বা সারকোফ্যাগাসের ভেতরে একটি ভঙ্গুর মূর্তি হিসেবে চিত্রিত করা হয়েছে।