ম্যাচ না জেতায় নিষিদ্ধ হলো জাতীয় দল
ম্যাচ না জেতায় নিষিদ্ধ হলো জাতীয় দল
আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচই হেরেছে গ্যাবন। দলের এমন বাজে পারফরম্যান্স মেনে নিতে পারেনি দেশটির সরকার। ক্ষুব্ধ হয়ে জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।











