পাকিস্তানের কোচের পদ ছাড়ার কারণ জানালেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। তবে মাত্র আট মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। এবার গিলেস্পি জানালেন, তার পদত্যাগের কারণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত পিএসএল নিয়ে মতামত জানতে চাইলে গিলেস্পি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট।’ এরপর প্রশ্ন আসে, পিএসএল পছন্দ হলে তিনি কেন পাকিস্তান ক্রিকেট ছেড়ে দিলেন? জবাবে গিলেস্পি তখন নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।
গিলেস্পি লেখেন, ‘আমি তখন পাকিস্তান টেস্ট দলের কোচ। পিসিবি আমাদের সিনিয়র সহকারী কোচকে একেবারেই কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বরখাস্ত করে। প্রধান কোচ হিসেবে এই পরিস্থিতিকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেছি। আরো কিছু বিষয় ছিল, যেগুলো আমাকে ভীষণভাবে অপমানিত করেছে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ তে হারে পাকিস্তান। তবে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
আরেক ভক্ত গিলেস্পির কাছে ভারতের কোচ হওয়ার কথা অনুরোধ করেন। জবাবে গিলেস্পি লিখেন, ‘নো থ্যাংকস’। বর্তমানে ভারতীয় ক্রিকেট টিম টেস্ট ক্রিকেটে তাদের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে গত ১২ মাসে ঘরের মাঠেই দুটি সিরিজ হেরেছে ভারত, যার মধ্যে রয়েছে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ।