শীতের সকালে গ্রামবাংলা
শীতের সকালে গ্রামবাংলার প্রকৃতি যেন আলাদা এক কবিতা। চারদিকে ধূসর কুয়াশার চাদর, নিস্তব্ধ বাতাসে শিশিরভেজা ঘাসের সুবাস, দূরে তালগাছের আবছা অবয়ব– সব মিলিয়ে এক শান্ত, স্নিগ্ধ দৃশ্যপট। শৈত্যপ্রবাহে মানুষের জীবনযাত্রা যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখনও গ্রামবাংলার এই সকালের রূপ প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে ওঠে অনন্য। কুয়াশার ভেতর লুকিয়ে থাকা সূর্যের কোমল আলো, মাঠের ফসল, নীরব পথ আর চলমান মানুষের ছায়া– সব মিলিয়ে শীতের সকাল যেন বাংলার প্রকৃতির এক নীরব উৎসব। ছবি তুলেছেন জাকির হোসেন
সিটিজেন ডেস্ক

শীতের সকালে গ্রামবাংলা
সিটিজেন-ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪: ০৯

ঘন কুয়াশার আড়াল ভেদ করে হালকা রোদের হাসি– শীতের সকালের কোমল দৃশ্য।

ঘন কুয়াশার আড়াল ভেদ করে হালকা রোদের হাসি– শীতের সকালের কোমল দৃশ্য।

হলুদ সরিষার ক্ষেতে কুয়াশার নরম ছোঁয়া, দূরে সারি সারি খেজুর গাছ কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে পাহারাদারের মতো।

কুয়াশাভেজা গ্রামের সড়ক ধরে কয়েকজন মানুষ এগিয়ে চলেছে– শীতের সকালে জীবনের স্বাভাবিক ছন্দ থেমে থাকে না।

কুয়াশার নরম আবরণে ঘেরা ধানের শীষে জমে থাকা শিশিরের বিন্দু।

গ্রামের মেঠোপথে ঘাসের ওপর জমে থাকা শিশিরের বিন্দু, সূর্যের প্রথম আলোয় চিকচিক করে উঠছে প্রকৃতির অলংকার।

ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ সড়ক– কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না, প্রকৃতি যেন নিঃশব্দে সবকিছু আড়াল করে রেখেছে।

ঘন কুয়াশার বুক চিরে এগিয়ে চলা ট্রেন, শীতের সকালের নীরবতার মাঝে গতিময় জীবনের প্রতীক।

শীতের সকালে গ্রামবাংলা
সিটিজেন-ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪: ০৯

ঘন কুয়াশার আড়াল ভেদ করে হালকা রোদের হাসি– শীতের সকালের কোমল দৃশ্য।


