পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের সংবর্ধনা দিলো বিএআরএফ

বিশেষ-প্রতিনিধি

বিভিন্ন সংগঠন ও সংস্থার কাছ থেকে সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করায় বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) পাঁচ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সেক্রেটারি কাওসার আজম।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান প্রমূখ।
পাঁচ সাংবাদিকের মধ্যে স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কার, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগোনিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট অ্যাওয়ার্ড, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ড এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড লাভ করেন।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম সবুজ বলেন, সদস্যদের পুরস্কৃত হওয়ায় ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আমরাও আনন্দিত। শুধু আনন্দ নয় বরং কোন সদস্যদের বিপদেও আমরা পাশে থাকবো। এজন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব হলে সদস্যদের ঋণ বা অনুদানে সহায়তা করার চিন্তা রয়েছে।