ছেঁড়া দ্বীপে জাল-বোটসহ ১৬ জেলে আটক

ছেঁড়া দ্বীপে জাল-বোটসহ ১৬ জেলে আটক
সিটিজেন-ডেস্ক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালায় সংস্থাটি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় তিন কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড ।