ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই নিহত

ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই নিহত
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজান আলী মাদকাসক্ত ছিলেন। মাদক ছাড়তে পারিবার থেকে বাধা দেওয়া হলেও কোনো কাজে আসেনি। এ দিন রাতে এই বিষয়টি নিয়ে দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে ঝগড়া হয় তার। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে আহত হন রমজান আলী। এতে তিনি গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত রমজান আলী তার ভাইদের আঘাতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।